নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনায় আগমন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ও পাবনা জেলা জাসাসের আহ্বায়ক, পাবনার কৃতি সন্তান খালেদ হোসেন পরাগ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহম্মেদ মোস্তফা নোমান।
সম্প্রতি পাবনায় এক সৌজন্য সাক্ষাতে ডা. আহম্মেদ মোস্তফা নোমান খালেদ হোসেন পরাগকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত কর্মকাণ্ডের জন্য অভিনন্দন জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই খালেদ হোসেন পরাগ সত্যনিষ্ঠা ও সৃজনশীল চিন্তা-চেতনায় নিজেকে গড়ে তুলেছেন। কলম, বই ও ক্যামেরার মাধ্যমে নতুন প্রজন্মকে সৃজনশীলতার পথে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। কৈশর ও যৌবনের বড় একটি সময় তিনি ক্যামেরা হাতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বাস্তব জীবনচিত্র তুলে ধরেছেন।
তার প্রতিষ্ঠিত ও সংশ্লিষ্ট উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে রয়েছে হেডে ক্রিয়েটিভ গ্রুপ, পাবনা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন, প্রযুক্তির সূর্য, আজকের প্রজন্ম ফোরাম, রেডিও পাবনা, রেডিও বিএনপি, পাবনা নিউজ ২৪, পাবনা ওয়াচ২৪সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তিনি লেখালেখিতেও অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে “ছবির গল্প” ও “দেশনেত্রী”। পাশাপাশি বিভিন্ন ফেস্টুন, ফটোকার্ড ও সৃজনশীল প্রকাশনার মাধ্যমে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
এ সময় ডা. আহম্মেদ মোস্তফা নোমান বলেন, “পাবনার গর্ব খালেদ হোসেন পরাগ তাঁর কর্মদক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে জেলার সুনাম দেশের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে দিচ্ছেন।”
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ খালেদ হোসেন পরাগের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং তাঁর মাধ্যমে পাবনা জেলার সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 








