স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ পাবনাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট আলোকচিত্রী ও “ছবির গল্প, বাংলাদেশ”-এর প্রতিষ্ঠাতা খালেদ হোসেন পরাগ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদুল আজহা আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি সকলকে নিরাপদ, আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোকচিত্র শুধু স্মৃতি নয়, সময়ের জীবন্ত দলিল—এই বিশ্বাসকে ধারণ করেই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন খালেদ হোসেন পরাগ। মানুষের গল্প, সমাজের আবেগ ও বাংলাদেশের সংস্কৃতিকে ক্যামেরার ফ্রেমে তুলে ধরার মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন এক স্বতন্ত্র পরিচয়।
নীরব ক্যামেরার ভাষায় মানুষের হাসি-কান্না, সংগ্রাম ও স্বপ্নকে তুলে ধরাই যার নেশা—তিনি খালেদ হোসেন পরাগ। আলোকচিত্রের মাধ্যমে তিনি শুধু ছবি তোলেন না, তৈরি করেন সময়ের ইতিহাস।
শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
Reporter Name 








