পাবনা প্রতিনিধি:
পাবনা জেলার আতাইকুলা থানার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে দেয়াল লিখন ও পোস্টার সাঁটানোর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে এ ধরনের স্লোগান সম্বলিত পোস্টার দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাতে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন স্থানে “সর্বহারা” সংশ্লিষ্ট একাধিক স্লোগান লিখে যায় এবং পোস্টার সাঁটায়। পোস্টার ও দেয়াল লিখনে উল্লেখিত স্লোগানগুলোর মধ্যে ছিল—
🔴 দুনিয়ার সর্বহারা এক হও
🔴 বন্দুকের নল থেকে রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আসে
🔴 ভোটের বাক্সে লাথি মারো, সমাজতন্ত্র কায়েম কর
🔴 লাঙ্গল যার জমি তার
🔴 জাল যার জ্বলা তার
🔴 বিদেশি কাপড় বন্ধ কর, তাঁত শিল্প রক্ষা কর
🔴 রং সুতার অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে
জানা গেছে, পোস্টারগুলোতে “পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এম.এল) লাল পতাকা” নাম ব্যবহার করে প্রচার চালানো হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে একটি রাজনৈতিক মতাদর্শের প্রচারণা হিসেবে দেখছেন, আবার অনেকেই বিষয়টিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন।
এ বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দুনিয়ার সর্বহারা এক হও — আতাইকুলায় দেয়াল লিখন ও পোস্টারে চাঞ্চল্য
-
Reporter Name - Update Time : ১০:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- ৩ Time View
Tag :
জনপ্রিয় খবর












