পাবনায় এইচএসসি-২৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ‘শান্ত কেমিস্ট্রি’র উদ্যোগে শনিবার দুপুরে পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক আলোচনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান -রতন কুমার পাল। শান্ত কেমিস্ট্রির পরিচালক রাসেল আহমেদ শান্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা কোচিং অ্যাসোসিয়েশন’র সভাপতি -মো. মঞ্জিল হোসেন ও মনিরুজ্জামান রনি।
বক্তারা এইচএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষা, ভর্তি প্রস্তুতি ও সফলতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এ বছর শান্ত কেমিস্ট্রি থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী মেডিকেল, বুয়েট ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 








