১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎ভাঙ্গুড়ায় গাছে বেঁধে নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু‎

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১১ Time View

‎ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

‎পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রামে গাছে বেঁধে নির্মম নির্যাতনের শিকার মো. ইনতাজ আলী (৬০) অবশেষে মারা গেছেন। দীর্ঘ প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর ঈদের দিন তিনি মৃত্যুবরণ করেন। এতে পরিবারের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকালে নিজ বাড়িতে নাস্তা করার সময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। এ সময় তাকে গুরুতর আহত করা হয় এবং তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।
‎এ ঘটনায় নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে ১০ জনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেন।

‎ভাঙ্গুড়া থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

দুনিয়ার সর্বহারা এক হও — আতাইকুলায় দেয়াল লিখন ও পোস্টারে চাঞ্চল্য

‎ভাঙ্গুড়ায় গাছে বেঁধে নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু‎

Update Time : ১০:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬