নিজস্ব প্রতিবেদক, পাবনা:
মাননীয় প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ও পাবনা জেলার কৃতি সন্তান খালেদ হোসেন পরাগকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক পাবনার চেতনা পত্রিকার সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এস. এম. আদনান উদ্দিন।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে তিনি খালেদ হোসেন পরাগকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার পেশাগত সাফল্য ও পাবনার গর্ব হিসেবে তার অবদানের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, খালেদ হোসেন পরাগ দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে পাবনাসহ দেশের মানুষের কাছে গর্বের এক নাম হয়ে উঠেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাব পাবনা জেলার সাধারণ সম্পাদক ডা. আহম্মেদ মোস্তফা নোমান, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও খালেদ হোসেন পরাগ তার কর্মদক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই খালেদ হোসেন পরাগ সত্য ও সৃজনশীলতাকে ধারণ করে তার চিন্তা-চেতনার বিকাশ ঘটিয়েছেন। নতুন প্রজন্মকে কলম, বই ও ক্যামেরার মাধ্যমে দেশপ্রেম ও সৃজনশীলতার পথে এগিয়ে নিতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
তিনি প্রতিষ্ঠা করেছেন একাধিক সংগঠন। তার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— হেডে ক্রিয়েটিভ গ্রুপ, পাবনা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন, প্রযুক্তির সূর্য, আজকের প্রজন্ম ফোরাম, রেডিও পাবনা, রেডিও বিএনপি, পাবনা নিউজ ২৪ ও পাবনা ওয়াচ ২৪। এছাড়াও পাবনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।
ফটোগ্রাফির পাশাপাশি লেখালেখিতেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। জীবনের নানা বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি লিখেছেন বেশ কয়েকটি বই। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে “ছবির গল্প” ও “দেশ নেত্রী”। এছাড়াও বিভিন্ন ফেস্টুন, ফটোকার্ড ও সৃজনশীল প্রকাশনায় তার কাজ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
Reporter Name 








