১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা সদরে হেরোইন ও ইয়াবাসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ১১:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৪ Time View

পাবনা, ১৪ জুন:

পাবনা সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। রোববার (১৪ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিমের নেতৃত্বে পাবনা সদর এলাকায় বিভিন্ন মাদক স্পটে একাধিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন ও ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আদালতের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— রাধানগর এলাকার মো. রমজান শেখ (৫৫) এবং দ্বীপচর এলাকার মো. ইমরান হোসেন (৪০)। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান প্রসিকিউশন প্রদান করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা শেষে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

পাবনা সদরে হেরোইন ও ইয়াবাসহ আটক ২

পাবনা সদরে হেরোইন ও ইয়াবাসহ আটক ২

Update Time : ১১:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬