০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক বাণীতে তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এক মাসব্যাপী সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে।

তিনি আরও উল্লেখ করেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে প্রতিফলিত করার মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর দেশের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, ঈদের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বয়ে আসে এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

Update Time : ০৫:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬