বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যােগে সরকারি এডওয়ার্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) কলেজের শহীদ মিনার চত্ত্বরে ইফতার মাহফিলে ভার্চুয়ালি মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রধান অতিথির আলোকচিত্রী ও পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ।
এ সময় আমন্ত্রিত অতিথির মাঝে বক্তব্য রাখেন- পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ আহমেদ মোস্তফা নোমান, সরকারি এডওয়ার্ড কলেজ অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, পাবনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রায়হান নয়ন, সরকারি এডওয়ার্ড কলেজ বাংলা বিভাগের প্রধান রুহুল আমিন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুস সবুর, পাবনা জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভুঁইয়া, পাবনা সদর উপজেলা জাসাসের আহ্বায়ক খন্দকার ফরিদুল ইসলাম ফিরোজ, পাবনা পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হিরা ও সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ।
এ সময় উপস্থিত ছিলেন- পাবনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদার, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইউসুফ আরফান বিপ্লব, রোটার্যাক্ট ক্লাব অব নিউসিটির সাবেক সভাপতি মোঃ কাওসার হোসেন, কামাল উদ্দিন হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শামীম, আটঘরিয়া উপজেলা জাসাসের সদস্য সচিব এস এম আবুজার সহ প্রমুখ।
এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন পরাগ বলেন, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে দেশকে কালচারাল ফ্যাসিজম থেকে মুক্ত করে দেশীয় সংস্কৃতি চর্চা করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় বিএনপি নেতা ডাঃ আহমেদ মোস্তফা নোমান বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজে জাসাসের কমিটি গঠন করে এ অঞ্চলের দেশীয় সংস্কৃতি চর্চার মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখতে হবে এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের।
ইফতার মাহফিল পরিচালনা করেন সরকারি এডওয়ার্ড কলেজ জাসাস নেতা জায়েদ মোহাম্মদ সামি। দোয়া পরিচালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভুঁইয়া।
Reporter Name 








