ডেক্স নিউজ: গতকাল ২৬ মার্চ, বৃহস্পতিবার, বঙ্গভবন-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর হাতে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে ‘ছবির গল্প’-এর প্রকাশিতব্য “দেশনেত্রী” শীর্ষক স্মৃতি-পঞ্জিকাটি তুলে দেওয়া হয়।
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ এই স্মৃতি-পঞ্জিকায় তুলে ধরা হয়েছে। এছাড়া নব্য-বাকশালী ফ্যাসিবাদের বিরুদ্ধে তার দীর্ঘ সংগ্রামের কিছু আলোকচিত্র, যা লেখকের ক্যামেরায় ধারণ করা, বিশেষভাবে স্থান পেয়েছে এতে।
স্মৃতি-পঞ্জিকাটি রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন এর পৃষ্ঠপোষক পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, অল্প কিছু দিনের মধ্যেই “দেশনেত্রী” শীর্ষক এই বর্ষপঞ্জিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
Reporter Name 

















