পাবনা প্রতিনিধি :
দ্বাদশ/ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে পাবনা-৫ (পাবনা সদর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী তৎপরতা দিন দিন বাড়ছে। এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীদের মধ্যে ভোটের লড়াইকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে ধানের শিস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং এলাকায় পরিচিত মুখ। এছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসেবে দ্বায়িত পালন করেছেন। এছাড়াও তিনি শ্রমিকদলের মূর্খ সমন্বয়ক। ভোটারদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, গণসংযোগ ও উন্নয়ন ভাবনা তুলে ধরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
অন্যদিকে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন ইকবাল হোসাইন। তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় একজন পরিচিত ব্যক্তি। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে সমর্থন চাইছেন তিনি।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পাবনা সদর এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থীদের প্রতিশ্রুতি, রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বিবেচনা করে ভোটাররা তাদের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রশাসন ও সংশ্লিষ্টরা।
Reporter Name 








