২১ফেব্রুয়ারির প্রথম প্রভাতে রাত ১২ টা ১ মিনিটে পাবনা কেন্দ্রীয় শহিদ মিনারে পাবনা জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণকরে।
স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণ প্রতি বছর মহান ভাষা আন্দোলনের সূর্যসন্তানদের শ্রদ্ধার চিত্তে স্মরণ করে। ১৯৫২ সালের ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সাথে মিশে আছে বাঙালি জাতির মুক্তিসংগ্রামের গৌরবগাথা। অমর একুশে বাঙালির পথদিশা, একুশে হৃদয়াপ্লুত ঐশ্বর্য, প্রাণের স্পন্দন। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। আজ আত্মমর্যাদায় সমুন্নত এক জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণার নাম একুশে ফেব্রুয়ারি।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল সহ জেলা পুলিশ পাবনার উর্ধ্বতন কর্মকর্তাগণ।
Reporter Name 










