স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম গতকাল পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের মাঠে গণভোটকে কেন্দ্র করে পরিচালিত প্রচার গাড়ি ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি গণভোটের প্রচার কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা উপস্থিত ছিলেন।
এছাড়াও সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. কলিম উদ্দিনসহ কলেজের শিক্ষক মণ্ডলী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা নুরজাহান বেগম গণভোটকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রচার কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।
Reporter Name 









