সুজানগর (পাবনা), প্রতিনিধি:
পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম শরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ১৭তারিখ তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ ও মামলার বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাকে আদালতে হাজির করা হয়েছে।
এদিকে বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল ব্যক্তির গ্রেপ্তারকে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। আদালতে সোপর্দের পর বিচারক তার বিষয়ে পরবর্তী আদেশ প্রদান করবেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাবেক ছাত্রলীগ নেতা ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার
-
Reporter Name - Update Time : ১১:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- ৭ Time View
Tag :
জনপ্রিয় খবর










