০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার:
পাবনায় র‌্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আবু বক্কর প্রামানিক (৫৮), পিতা মৃত সাকের প্রামানিক এবং মোঃ ইসলাম প্রামানিক (৪৮), পিতা মৃত আবু তাহের প্রামানিক। তারা উভয়েই আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা।
র‌্যাব সূত্রে জানা যায়, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জের নির্দেশনায় র‌্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল সদর থানার হরিনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

সরকারি এডওয়ার্ড কলেজে জাসাসের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল

পাবনায় অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

Update Time : ০২:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬