১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক এসএম আদনান উদ্দিনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ১৩২ Time View

পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার চেতনার সম্পাদক ও দৈনিক ভোরের পাতার পাবনা জেলা প্রতিনিধি এসএম আদনান উদ্দিনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার নারী সমন্বয়ক সিরাজুম মুনিরা। শুক্রবার (০৬ জুন) দুপুরে পাবনা সদর থানায় এই মামলাটি দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাংবাদিক আদনান সামাজিক মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সিরাজুম মুনিরাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। অন্যদিকে, সাংবাদিক আদনানের দাবি, তিনি সমন্বয়কের চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম জানিয়েছেন, কোন নিরপরাধ সাংবাদিক যেন হয়রানির শিকার না হন। এই ঘটনায় পাবনার সাংবাদিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

ত্যাগের মহিমায় আলোকচিত্রী পরাগের শুভেচ্ছা বার্তা –

সাংবাদিক এসএম আদনান উদ্দিনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

Update Time : ১২:৫৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫