০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চফলনশীল সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে পাবনায় বিনার মাঠ দিবস অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৭ Time View

পাবনা, ১৫ জানুয়ারি ২০২৬:

উচ্চফলনশীল সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে পাবনায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবনকাল সম্পন্ন ও উচ্চফলনশীল সরিষার জাতসমূহের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর উদ্যোগে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ ফেরদৌস ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামাণিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের কৃষিতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান, উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শৈলেন কুমার পালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষকরা।

বক্তারা বলেন, ভোজ্য তেলের চাহিদা পূরণে দেশ এখনও অনেকাংশে আমদানিনির্ভর। এই আমদানি নির্ভরতা কমিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি জরুরি। এ ক্ষেত্রে বিনা উদ্ভাবিত আধুনিক, স্বল্প মেয়াদি ও উচ্চফলনশীল সরিষার জাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা স্থানীয় কৃষকদের এসব উন্নত জাতের সরিষা চাষে অধিক হারে এগিয়ে আসার আহ্বান জানান।
মাঠ দিবসে কৃষকরা সরাসরি মাঠে উচ্চফলনশীল সরিষার ফলন পর্যবেক্ষণ করেন এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

শবে-বরাত আজ, ইবাদত-বন্দেগিতে মশগুল মুসলিম উম্মাহ, দেশজুড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

উচ্চফলনশীল সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে পাবনায় বিনার মাঠ দিবস অনুষ্ঠিত

Update Time : ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬