০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ Time View

পাবনা প্রতিনিধি:
দ্বাদশ/ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনী অনুসন্ধানী কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সমর্থকরা নির্বাচনী প্রচারণাকালে বাঁশের লাঠি ও অন্যান্য উপাদানে তৈরি লাঠি বহন করে মিছিল করেন। এ সময় মিছিলের মধ্যে বিরোধী দলগুলোর প্রতি হুমকিমূলক স্লোগান দেওয়া হয়। পাশাপাশি “অধ্যাপক আবু সাইয়িদ” সংক্রান্ত স্লোগান দিয়ে পাবনা-১ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত এলাকা-৬৮-এ প্রবেশ নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠে।
এ ছাড়া উক্ত মিছিল ও কর্মকাণ্ডের স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যা নির্বাচনী পরিবেশের জন্য নেতিবাচক বলে উল্লেখ করেছে অনুসন্ধানী কমিটি।
কমিটির মতে, প্রার্থী হিসেবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ লঙ্ঘনের শামিল। এ কারণে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

শবে-বরাত আজ, ইবাদত-বন্দেগিতে মশগুল মুসলিম উম্মাহ, দেশজুড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

Update Time : ০৩:১৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬