০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনা-৩ আসনে তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ভোটের মাঠে বাড়ছে উত্তাপ

  • Reporter Name
  • Update Time : ০২:৩১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার, পাবনা :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে নির্বাচনী প্রতিযোগিতা ক্রমেই জোরালো হয়ে উঠছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয় প্রচারণায় সরব হয়ে উঠেছে পুরো এলাকা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এই আসনে প্রার্থী হয়েছেন মো. হাসান জাফির তুহিন। এছাড়াও তিনি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি দায়িত্ব গ্রহণ করছেন। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তিনি মাঠে রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় সাংগঠনিক শক্তির ওপর করে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী আছগার। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে তিনি ইসলামী মূল্যবোধ, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কে. এম. আনোয়ারুল ইসলাম। তার নির্বাচনী প্রতীক ঘোড়া। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে উন্নয়ন, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও সততাই ভোটের প্রধান বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণার গতি ও উত্তেজনা।

সবশেষে কার ভাগ্যে জুটবে পাবনা-৩ আসনের সংসদ সদস্যের আসন—সেই অপেক্ষায় এখন পুরো এলাকার ভোটাররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

শবে-বরাত আজ, ইবাদত-বন্দেগিতে মশগুল মুসলিম উম্মাহ, দেশজুড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

পাবনা-৩ আসনে তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ভোটের মাঠে বাড়ছে উত্তাপ

Update Time : ০২:৩১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬