চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত ও শান্তি কামনায় পাবনার চাটমোহরে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি গুনাইগাছা ৬ গ্রাম সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা এবং ধুলাউরি রামনগর সম্মিলিত আল-মাকরাজুল সালাফি হেফজুল কুরআন ও এতিমখানা মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তাজুল, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মুয়াজ্জিন হোসেন চাঁদ, ডা. জিল্লু, মোতালেব, গোলাম, শাহবুল, ফজলু, ইজাজুল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাহুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, চাঁদপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আকাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিটি আয়োজন করে চাটমোহর পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
Reporter Name 









