০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর

  • Reporter Name
  • Update Time : ০৯:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৭ Time View

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬

পটুয়াখালী-৩ আসনের (দশমিনা-গলাচিপা) আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী-সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এ মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদে প্রধান অতিথি ছিলেন নুর। 

নুর বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে। 

তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে জয় পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণফোরাম নেতা মাহামুদুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

শবে-বরাত আজ, ইবাদত-বন্দেগিতে মশগুল মুসলিম উম্মাহ, দেশজুড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর

Update Time : ০৯:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬