০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেরাদের সেরা পাবনা ক্যাডেট কলেজ : পাবনায় এসএসসি পরীক্ষায় ৬ শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১০২ Time View

বার্তা সংস্থা পিপ (পাবনা) : সেরাদের সেরা পাবনা ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ এবারেও শতভাগ জিপিএ-৫ অর্জন করার মধ্য দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এ ছাড়া এবারের এসএসসি পরীক্ষায় পাবনা জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬ শতাধিক শিক্ষার্থী। এ ছাড়া পাবনা স্কয়ার স্কুল এন্ড কলেজও শতভাগ উত্তীর্ণ হয়ে চমক দেখিয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, পাবনায় এবারে বরাবরের মতই সেরা স্কুলগুলো ভাল করেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। স্কয়ার স্কুল এন্ড কলজ থেকে ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪০ জন জিপিএ-৫ সহ পাশের হার শতভাগ। পাবনা জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৭, সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে ১৬২, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ৯৪ জন এবং পুলিশ লাইনস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলাসহ শহরের অন্যান্য স্কুল থেকে আরো দেড় শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মেহেদী হাসান পিএসসি বার্তা সংস্থা পিপ‘কে জানান, কঠোর পরিশ্রম, শৃংখলা, নিয়মানুবর্তিতা তার প্রতিষ্ঠানে ধারাবাহিক এই সাফল্য বয়ে এনেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

অসহায় মানুষটির পাশে পাবিপ্রবির ১৬তম ব্যাচ, উপহার দিল স্ট্রেচার

সেরাদের সেরা পাবনা ক্যাডেট কলেজ : পাবনায় এসএসসি পরীক্ষায় ৬ শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

Update Time : ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫